প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তৃতীয় বাংলাদেশ বইমেলা।
সপ্তাহব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু্।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশের সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী, বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী ফরিদুর রেজা সাগর ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি।