বাংলাদেশের বন্ধু নোরা শরিফ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বন্ধু এবং মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননাপ্রাপ্ত ব্রিটিশ নাগরিক নোরা শরিফ গত শুক্রবার রাতে লন্ডনে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন।
নোরা শরিফের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকার গত বছর নোরা শরিফকে ‘বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের বন্ধু’ হিসেবে স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানায়। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফের স্ত্রী ছিলেন। যুক্তরাজ্যে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন নোরা।