প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে বাংলাদেশের একটি অস্থায়ী ভিসা ক্যাম্প থেকে ভিসা ইস্যু করা হয়েছে গতকাল শনিবার। ভারতীয়দের ভিসা দেওয়া সহজ করতে এই উদ্যোগ। গতকাল শিলিগুড়ির সেবক রোডের সোনালী ব্যাংক কার্যালয়ে বসে এই ভিসা ক্যাম্প। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভিসা-সংক্রান্ত ফরম বিতরণ এবং পূরণ করা ফরম জমা নেওয়া হয়। বিকেলেই আবেদনকারীদের মধ্যে ১৩০ জনকে ভিসা দেওয়া হয়।কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব (কনসুলার) মো. শামসুল আমিন এই ভিসা ক্যাম্প থেকে ভিসা দেন।