বাংলাদেশের ভিসার জন্য কলকাতায় মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে অনলাইন ভিসার আবেদনের ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ভিসাপ্রার্থীদের ভোগান্তি বেড়েছে। গত ২৭ জানুয়ারি এই ভিসা ব্যবস্থা চালু করে কলকাতা উপহাইকমিশন।
ভোগান্তির কথা স্বীকার করে উপহাইকমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘অনলাইনে আবেদনপত্র গ্রহণের নিয়ম চালুর পর ভিসাপ্রার্থীদের সমস্যা বেড়েছে ঠিকই। আমরাও চেষ্টা করছি সমস্যা সমাধানের। কিন্তু পারা যাচ্ছে না। উপহাইকমিশনে জনবল কম। তা ছাড়া এ ধরনের এমআরভি ভিসা দিতে অবকাঠামোগত প্রস্তুতিও এখানে নেই।
ভোগান্তির শিকার ভিসাপ্রার্থীদের অভিযোগ, আগে হাতে লিখে ভিসার আবেদন ফরম জমা দেওয়া যেত। এখন অনলাইনে ফরম পূরণ করে তা জমা দিতে হয় ভিসা কাউন্টারে। অনলাইনে ফরম পূরণ করা হলেও মিলছে না ভিসা প্রাপ্তির তারিখ। কাউন্টারে ফরম জমা দেওয়ার পর কাউন্টার থেকে তারিখ দেওয়া হচ্ছে। সেই তারিখও দেওয়া হচ্ছে দুই-তিন সপ্তাহ পর। এতে জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে বাংলাদেশে যেতে পারছেন না। সব পেশার মানুষকেই এই ভোগান্তিতে পড়তে হচ্ছে।