বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্তদের জন্য সিএসআর ব্যয়ে অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৬৮ বছর পর দহগ্রাম ও আঙ্গুরপোতাসহ ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত অঞ্চলের ওই মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসের সই করা নির্দেশনায় বাংলাদেশে কার্যরত তফসিলী ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের সিএসআর বাজেট থেকে এ ধরনের কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।