বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর দুর্দশা নিয়ে পাকিস্তানে বই প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে নারীদের দুর্দশা ও অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা ইয়াসমিন সাইকিয়া। বইটির নাম উইমেন, ওয়্যার অ্যান্ড দি মেকিং অব বাংলাদেশ-রিমেম্বারিং ১৯৭১। করাচি থেকে সম্প্রতি বইটি প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, পাকিস্তান।যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ইয়াসমিন সাইকিয়া তাঁর বইতে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময়ে বাংলাদেশের নারীদের ওপর নির্যাতনের জানা-অজানা বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। যুদ্ধের সময় নারীরা কী ধরনের দুর্দশার শিকার হন, তা তুলে ধরতে লেখিকা অনেক নারীর অভিজ্ঞতা বর্ণনা করেন।ইয়াসমিন সাইকিয়ার দাবি, নতুন এই বইয়ে দক্ষিণ এশিয়ার ঔপনিবেশিকোত্তর সময়ের জাতি, ইতিহাস ও লৈঙ্গিক সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে।