বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইভান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স গতকাল শনিবার বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় ইভান্স দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর ইউএনবির।বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশ বর্তমান রাজনৈতিক সংকট দ্রুত কাটিয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ইভান্স বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের ‘বর্বরোচিত’ হামলার ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে ভূমিকা পালনের জন্য খালেদা জিয়া বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলে বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন।