বাংলাদেশের রাষ্ট্রপতি এখন শান্তিনিকেতনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হামিদ
আবদুল হামিদ

ছয় দিনের ভারত সফরে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ মঙ্গলবার রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে অবস্থান করছেন। গত বৃহস্পতিবার তিনি ভারতে যান। গতকাল সোমবার তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় যান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ হেলিকপ্টারে করে শান্তিনিকেতনে যান। বেলা সোয়া ১১টার দিকে তিনি শান্তিনিকেতনে পৌঁছান। এখানে তিনি কবিগুরুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ ঐতিহাসিক স্থান ও রবীন্দ্র জাদুঘর পরিদর্শন করবেন। দেখবেন পৌষ মেলাও।
আজ ভোরে শান্তিনিকেতনের ঐতিহাসিক ছাতিমতলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। এবার এই মেলা ১২০ বছরে পা দিয়েছে। মেলায় দেশ-বিদেশের এক হাজার ৪০০টি স্টল তৈরি করা হয়েছে। থাকছে ৩০০টি কুটিরশিল্প ও হস্তশিল্পের স্টল।
বাংলাদেশের রাষ্ট্রপতির পরিদর্শন ও পৌষ মেলা উপলক্ষে শান্তিনিকেতনকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আড়াই হাজার পুলিশ এবং ৫০০ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। নজরদারি জোরদার করার জন্য বসানো হয়েছে ৩২টি সিসি ক্যামেরা এবং ১২টি ওয়াচ টাওয়ার।

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বিকেলে কলকাতায় ফিরবেন। পরে সন্ধ্যায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন তিনি।