বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভারতীয় বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও গবেষণায় আগ্রহীদের জন্য রিসার্চ অ্যাসোসিয়েটশিপ ঘোষণা করেছে ভারত সরকার। ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগে অধ্যয়নের জন্য বৃত্তি ঘোষণা করেছে।ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগ্রহী প্রার্থীদের এ সম্পর্কে বিস্তারিত জানতে ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট www.ugc.ac.in দেখার পরামর্শ দেওয়া হয়েছে।আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সনদপত্র বা কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সত্যায়িত করে আবেদনপত্রের চারটি কপি ঢাকায় ভারতের হাইকমিশনের শিক্ষা শাখার অ্যাটাশের কাছে জমা দিতে বলা হয়েছে। এ বছরের ২৯ মে থেকে ২৩ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এ সময়ের যেকোনো কর্মদিবসে বেলা ১১ থেকে বিকেল চারটা পর্যন্ত হাইকমিশনে আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। বিজ্ঞপ্তি।