বাংলাদেশের শ্রম সমস্যার উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম সমস্যার সমাধান এবং ব্যবসা অব্যাহত রাখতে বাংলাদেশের সরকার, বিশেষজ্ঞ ও ক্রেতাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাকি গতকাল শনিবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। খবর ইউএনবির।

জেন পিসাকি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, আলাপ-আলোচনা ও চিন্তা-ভাবনা করছি এবং তা অব্যাহত থাকবে।’ কয়েক সপ্তাহ আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশদ আলোচনা করেছেন বলে জানান পিসাকি।