বাংলাদেশের শ্রমশক্তি পাঁচ কোটি ৬৭ লাখ লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের মানুষ
দেশের মোট শ্রমশক্তির পরিমাণ পাঁচ কোটি ৬৭ লাখ লোক। অর্থাৎ এঁরা কাজ করতে সক্ষম এবং দেশের শ্রমশক্তি হিসেবে বিবেচিত।
পুরুষ শ্রমশক্তি তিন কোটি ৯৫ লাখ এবং নারী এক কোটি ৭২ লাখ
অনানুষ্ঠানিক কাজেই বেশি
অনানুষ্ঠানিক কাজই করেন দেশের প্রায় ৮৭ শতাংশ শ্রমশক্তি। সংখ্যাটি চার কোটি ৭০ লাখ। বাকি ১৩ শতাংশ লোক কাজ করেন আনুষ্ঠানিক ক্ষেত্রে।
বেকার কত?
দেশে বেকারের সংখ্যা মাত্র ২৬ লাখ। এসব ব্যক্তি কোনো কাজেই জড়িত না কিংবা সপ্তাহে এক ঘণ্টার কম কাজ করেন। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এমন ব্যক্তিদের বেকার হিসাবে মনে করে। কেননা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) স্বীকৃত পদ্ধতি অনুযায়ী সপ্তাহে এক ঘণ্টা কাজ করেন এমন ব্যক্তিকে বেকার হিসাব ধরা হয় না
সূত্র: বাংলাদেশ শ্রম শক্তি জরিপ-২০১০, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো