বাংলাদেশের সংবাদমাধ্যমের কলকাতা প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ভারতের কলকাতার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন সেখানে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের নবনিযুক্ত প্রেস সচিব মো. মোফাখারুল ইকবাল। গতকাল মঙ্গলবার বিকেলে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা দু দেশের সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের নানা বিষয় নিয়ে প্রেস সচিবের সঙ্গে মত বিনিময় করেন। এতে ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, ইনকিলাব, সময় টিভি, একাত্তর টিভি, যমুনা টিভি, এশিয়া টিভি, বৈশাখী টিভি ও বাংলাভিশন টিভির প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম।
সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনে প্রেস সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. মোফাখারুল ইকবাল।