বাংলাদেশের সঙ্গে নৌযোগাযোগ চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরার গোমতী নদী ও বাংলাদেশের মেঘনা নদীর মধ্যে নৌযোগাযোগ স্থাপন করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির জন্য দুই দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।গত রোববার রাজ্যের রাজধানী আগরতলায় দুই দেশের ব্যবসায়ীদের এক বৈঠকে এ আহবান জানান মানিক সরকার। এছাড়াও মুখ্যমন্ত্রী বিমান ও জলপথে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আরও বলেন, আগরতলা ও গুয়াহাটি হয়ে সপ্তাহে অন্তত দুই দিন ঢাকা-কলকাতার মধ্যে বিমান-পরিষেবা চালু করা যায় কি না, তাও খতিয়ে দেখা দরকার।