বাংলাদেশের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির খসড়া ভারতে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির খসড়া অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা। গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। খবর ইউএনবির।আগামী সোম ও মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের বাংলাদেশ সফরের সময় ওই চুক্তি সই হতে পারে। এ ছাড়া ওই সফরের সময় দুই দেশের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।প্রত্যর্পণ চুক্তি সই হলে বাংলাদেশের বন্দী ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্য বিচ্ছিন্নতা-বাদীদের হস্তান্তর করা যাবে। একই সঙ্গে ভারতের জেলে বন্দী বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ও অপরাধীদের ফেরত আনা যাবে।সফরকালে সুশীল কুমার সিন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন বলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গত ডিসেম্বরে ভারত সফর করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন।