বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান প্রণবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি গতকাল শুক্রবার ভারতের ত্রিপুরার পালাটানায় গ্যাসভিত্তিক ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উদ্বোধন করেন। খবর ইউএনবি ও আইএএনএসের। বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধনের সময় রাষ্ট্রপ্রতি প্রণব এই প্রকল্পকে সফল করতে সহায়তা করায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকারকে বিশেষভাবে ধন্যবাদ দেন। তিনি বলেন, বিদ্যুৎ খাতে আত্মনির্ভরশীলতা অর্জনে ভারত ও বাংলাদেশকে একে অপরকে অবশ্যই সহায়তা করতে হবে। দুই দেশের সীমান্তজুড়ে একটি সাধারণ গ্রিড গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় ভারত সহায়তা করছে বলেও তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রণব আরও বলেন, প্রকৃতি ত্রিপুরাকে অঢেল পরিমাণে গ্যাস দিয়েছে। এই গ্যাস ব্যবহারে ত্রিপুরার বিদ্যুৎ ঘাটতি মেটানো যাবে।