বাংলাদেশের সঙ্গে বিমান ও সড়ক যোগাযোগ চায় মেঘালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় বাংলাদেশের রাজধানী ঢাকার সঙ্গে ওই রাজ্যের রাজধানী শিলংয়ের বিমান যোগাযোগ এবং শিলং-ঢাকা বাস পরিষেবা পেতে চায়।মেঘালয়ের মুখ্যমন্ত্রী ডি ডি লাপাং গতকাল রোববার শিলংয়ে বলেন, সোমবার (আজ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে তিনিও আমন্ত্রিত হয়েছেন। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তাঁর রাজ্যের এ দাবির কথা জানাবেন। তিনি আরও বলেন, তাঁর সরকার এ লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। শিলংয়ের বিমানবন্দর রয়েছে রি-ভুই জেলায়। সেখানে বিমানবন্দর সম্প্রসারণের কাজ চলছে।