প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অনেক বেশি উন্নতি হয়েছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে আলাপকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এ কথা বলেন। খবর বাসসের।ভারত সফররত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল বৃহস্পতিবার রাতে প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন। ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের সফলতা কামনা করেন।ভারতের রাষ্ট্রপতির প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিবিড় বন্ধুত্ব রয়েছে। উভয় দেশ সহযোগিতার ক্ষেত্রে নিকট অতীতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে।