বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ভালো করতে উদ্যোগ নেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সে দেশের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। গতকাল শুক্রবার রাজ্যের রাজধানী আগরতলায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর আউট লুকের।
মানিক সরকার বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে হবে। এ জন্যই প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে।