প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ উষ্ণ সম্পর্ক রয়েছে। আমরা প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাই।’
গতকাল বুধবার সকালে ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের আঙরাইলে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাজনাথ সিং দুই দিনের সফরে পশ্চিমবঙ্গ এসেছেন গত মঙ্গলবার। সেদিন তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বাংলাদেশি ছিটমহল বালাপুখুরি পরিদর্শন করেন।
গতকাল পেট্রাপোলে এসে রাজনাথ আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার বাংলাদেশে গরু পাচার কম হয়েছে। ফলে বাংলাদেশে গরুর মাংসের দামের পরিবর্তন হয়েছে।