প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। গতকাল সোমবার কমনওয়েলথ দিবস উপলক্ষে ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে গিবসন বলেন, ‘যে সময় আমরা কমনওয়েলথ দিবস পালন করছি, সে সময় ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেটের ময়দানে লড়াই করছে।’ সেমিনারের শুরুতে তিনি মজা করে সাংবাদিকদের বলেন, ‘আমি আজ বাংলাদেশকে সমর্থন করছি, কারণ আমি ইংলিশ নই। আমি ওয়েলসের লোক।’
নিজস্ব প্রতিবেদক।