বাংলাদেশের সর্বক্ষেত্রে গতি সঞ্চার হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশ হলো উন্নয়নের মডেল। বাংলাদেশের সর্বক্ষেত্রে গতি সঞ্চার হয়েছে। জনসংখ্যা রপ্তানি বেড়েছে, প্রবৃদ্ধি বেড়েছে, নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন বেড়েছে। এ ছাড়া এ দেশ আইনের শাসন, মানবাধিকারসহ সব ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। সারা বিশ্বে এ সুনাম ছড়িয়ে পড়েছে।গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার শহীদ আহসানউল্লাহ মাস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, সাংসদ মেহের আফরোজ প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আরও বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে এ দেশ হত্যা ও নির্যাতনের দেশে পরিণত হয়েছিল। এ দেশ বিশ্বে পরিচিতি পেয়েছিল দুর্নীতি ও জঙ্গিবাদের দেশ হিসেবে। পরিচিতি পেয়েছিল সংঘর্ষ, সংঘাত, সাংবাদিক নির্যাতন ও নারী নির্যাতনের দেশ হিসেবে।