বাংলাদেশের সেনারা শান্তি রক্ষায় বিশ্বের প্রশংসা অর্জন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কাজ করে বিশ্ববাসীর ভূয়সী প্রশংসা অর্জন করছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিংয়ে (বিপসট) প্রশিক্ষণ সহায়ক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজীনা এ কথা বলেন।