প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারীরা কখনো ভারতের সমর্থন পাবে না। এটি তাঁর দেশের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত। গতকাল বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চে এক আলোচনা সভায় অংশ নেন সন্দ্বীপ চক্রবর্তী। সভায় তিনি তাঁর দেশের অবস্থান তুলে ধরেন। সন্দ্বীপ চক্রবর্তী বলেন, ‘একাত্তর সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, ভারত কখনো তাদের সমর্থন দেবে না। এটা শুধু আমার কথা নয়। এটা ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য। আমি আপনাদের জানিয়ে দিলাম।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ নিকোলায়েভ, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।