প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাংলাদেশের হাইকমিশনার ওয়াহিদুর রহমানের বাসভবনে গত শনিবার ডাকাতি হয়েছে। পুলিশ ও বাসার নিরাপত্তারক্ষীরা জানান, রাত নয়টার দিকে এ ঘটনায় হাইকমিশনার ডাকাতদের হামলায় সামান্য আহত হন। ডাকাতেরা বাসা থেকে টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন, টেলিভিশনসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। নিরাপত্তারক্ষীরা জানান, ছয় সদস্যের একটি ডাকাত দল বাসভবনে ঢুকে তাঁকে এসব জিনিস তাদের হাতে তুলে দিতে বাধ্য করে। ওয়াহিদুর রহমান জানান, এ ঘটনায় তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাইরোবির গোয়েন্দাপ্রধান বলেন, তিনি ধারণা করছেন, নিরাপত্তারক্ষীরা ডাকাতির কথা আগেই জানতেন। এএফপি ও স্ট্যান্ডার্ডমিডিয়া, কেনিয়া।