বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য বৈঠক কলকাতার সাংবাদিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শুক্রবার রাতে কলকাতা প্রেসক্লাবে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বৈঠক করেছেন। এ সময় সাংবাদিকেরা বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিমের সঙ্গে খোলামেলা কথা বলেন। তিনি কলকাতার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের মধুর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক এখন আরও দৃঢ় হয়েছে। দুই দেশের মধ্যে বিরাজমান বিভিন্ন সমস্যারও সমাধান হচ্ছে।