বাংলাদেশের ১৬৯০ শান্তিরক্ষী পেলেন জাতিসংঘ পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টে বাংলাদেশের এক হাজার ৬৯০ জন শান্তিরক্ষী জাতিসংঘের পদক লাভ করেছেন। জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি আলবার্ট কোয়েনডারস এই পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খবর বাসস।আলবার্ট কোয়েনডারস বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের দায়িত্ব ও পেশাদারি সত্যিই প্রশংসার দাবিদার। আইভরি কোস্টে এখন আড়াই হাজার শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশি পুলিশ এবং সেনাসদস্যের সংখ্যা প্রায় এক হাজার ৭০০। নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক বার্তায় গতকাল শনিবার এ কথা জানানো হয়।