বাংলাদেশ-ভারত নৌ-সচিব পর্যায়ের বৈঠক আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-সচিব পর্যায়ের তিন দিনের একটি বৈঠক আজ সোমবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে। বৈঠকে যোগ দিতে নৌ-পরিবহন সচিব শফিক আলম গতকাল রোববার সকালে ঢাকা ত্যাগ করেছেন। খবর বাসসের।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ‘প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’ (পিআইডব্লিউটিটি) নবায়ন করাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রোটোকলের বিভিন্ন বিষয় আলোচনা করতে দুই দেশের মধ্যে নৌ-সচিব পর্যায়ের দ্বিতীয় সভা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি
থেকে ২ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।