বাংলাদেশ-ভারতের যৌথ অভিযাত্রী দলের মাউন্ট নুন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমালয় পর্বতমালার মাউন্ট নুন শৃঙ্গ জয় করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ পর্বতারোহী দল। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অধীন পাঞ্জাব হিমালয়ের ওই চূড়াটির উচ্চতা ৭ হাজার ১৩৫ মিটার।
ঢাকার অভিযাত্রীদের ক্লাব কেওক্রাডং এবং পশ্চিমবঙ্গের মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগরের (এমএকে) উদ্যোগে ওই পর্বত অভিযানে নেতৃত্ব দেন ভারতীয় পর্বতারোহী বসন্ত সিংহ রায়। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ছয়জনের একটি অভিযাত্রী দল গত মঙ্গলবার মাউন্ট কুনের চূড়ায় পৌঁছায়। এ দলে একমাত্র বাংলাদেশি ছিলেন রিফাত হাসান।
দুই দেশের মোট ১৪ জন পর্বতারোহী গত ২১ জুন অভিযান শুরু করেন। তাঁদের মধ্যে আরও দুই বাংলাদেশি রয়েছেন। তাঁরা হলেন মুনতাসির মামুন ইমরান ও সালমা খাতুন। অভিযাত্রীদের প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তাঁরা শিগগিরই দিল্লি হয়ে কলকাতা ফিরবেন।