বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্বের প্রশংসায় অলোক শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রী অলোক শর্মা দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রশংসা করেছেন। এ জন্য তিনি দুই দেশের শক্তিশালী বাণিজ্য, নিরাপত্তা ও সাংস্কৃতিক বন্ধনের অবদানের কথা উল্লেখ করেন।
িতন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন অলোক শর্মা। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন এক িবজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গতকাল সন্ধ্যায় তিনি ঢাকা ছেড়ে যান।
অলোক শর্মা ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।
রওশনের সঙ্গে অলোক শর্মার বৈঠক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা। গতকাল শনিবার রওশনের বাসভবনে এই বৈঠক হয় বলে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রওশন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা–সংক্রান্ত সমস্যাটি মন্ত্রীর নজরে আনেন এবং ভিসার প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন। মন্ত্রী এ বিষয়ে যথাযথ এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারকে জানাবেন বলে জানিয়েছেন।