বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ শুরু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় অংশীদারত্ব সংলাপ গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হয়েছে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দিনের আলোচনায় দুই পক্ষ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ব্যাপক ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করবে। আলোচনায় তিনটি ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। এই গ্রুপগুলো উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করবে। একই সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে।
দুই দেশের মধ্যে যে অত্যন্ত মজবুত দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, তা আরও সম্প্রসারণের সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ। দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ বন্ধনকে আরও এগিয়ে নিয়ে যেতে অংশীদারত্ব সংলাপের এই সুযোগকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।