বাংলাপিডিয়া বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা বিশ্বকোষ বাংলাপিডিয়া বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে গতকাল রোববার দুপুরে ওই বই বিতরণ করা হয়। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে প্রতিষ্ঠানপ্রধানদের হাতে ১৪ খণ্ডের ১৬টি বাংলাপিডিয়া তুলে দেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হারুন অর রশীদ।