বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানের পক্ষে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রথম আলোয় ১৫ মার্চ ‘তরুণীকে ইউপি চেয়ারম্যানের হত্যার হুমকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার বিকেলে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাবাসীর ব্যানারে ওই মিছিল-সমাবেশ হলেও এতে চেয়ারম্যানের নিজস্ব লোকজন অংশ নেয়। বিক্ষোভ মিছিল সিপাইপাড়া বাজারসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চেয়ারম্যানের প্রতিবাদ: এদিকে লিখিতভাবে ওই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা। গতকাল রোববার তাঁর পাঠানো প্রতিবাদে বলা হয়, ‘এক সন্তানের জননীকে তরুণী হিসেবে আখ্যা দিয়ে বলা হয়েছে, তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে এবং আমি তাকে বিয়ের প্রলোভন দিয়েছি, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’