বাংলাবান্ধা স্থলবন্দর ফের চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের কারণে তিন দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে।
স্থলবন্দরের ব্যবস্থাপক কাজী আল তারেক জানান, ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের কারণে গত মঙ্গলবার থেকে এই বন্দর দিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই কর্মসূচি শেষ হওয়ায় গতকাল সকাল থেকে পুরোদমে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাহিরুল ইসলাম জানান, বন্দরের উভয় পাশে পণ্যবাহী কয়েক শ ট্রাক আটকা পড়েছিল। গতকাল সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় পণ্যবাহী ট্রাকগুলো পুনরায় চলাচল করতে পারছে।