বাংলাবান্ধায় ফের আমদানি-রপ্তানি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ১৩ দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে সেখান দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
ঈদ, পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৩০ সেপ্টেম্বর থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
বাংলাদেশ, ভারত ও নেপালের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা যৌথভাবে বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রায় দুই সপ্তাহ পর আজ সকালে পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক কাজী আল তারেক প্রথম আলোকে বলেন, ১৩ দিন পর আজ বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী কমিশনার মো. আবদুল আলীম প্রথম আলোকে বলেন, টানা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে এ বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হয়েছে।