বাংলাবান্ধায় বন্ধ আমদানি-রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ট্রাকচালক লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে তিন দেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। উভয় পাশে পণ্যবাহী শতাধিক ট্রাক আটকা পড়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর থেকে জানা যায়, বুধবার বিএসএফ সদস্যরা ভারতের এক ট্রাকচালককে মারপিট করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের ট্রাকচালক ও মালিকেরা সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ করে দেন। এতে এ বন্দর দিয়ে ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।