বাংলাভিশনে আজ 'অদম্য মেয়েরা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম। গ্রামটির ১০ জন মেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দলে খেলার জন্য। প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অদম্য এই মেয়ে ফুটবলারদের বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী তাদের কীর্তি তুলে ধরতে প্রথম আলোর পক্ষ থেকে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে।
‘অদম্য মেয়েরা’ নামের ওই প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। আজ সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে ও বিকেল ৫টা ৫০ মিনিটে প্রামাণ্যচিত্রটি প্রচার করবে বাংলাভিশন। দেখতে ভুলবেন না যেন।