বাংলামোটরে ভবনে ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলামোটর এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় একটি বাণিজ্যিক ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি ও বাণিজ্যিক ভবনের মালিকানা দাবিদারের অভিযোগ, স্থানীয় কিছু সন্ত্রাসী এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।মালিকানার দাবিদার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভবনের সাবেক ডেভেলপার শরিফুল হোসেন চৌধুরীর লোকজন ভবনে জোরপূর্বক প্রবেশ করে। তারা ভবন থেকে তাঁর (হাবিবুর রহমান) লোকজনকে বের করে দেয়। বেশ কয়েকজন কর্মচারীকে হুমকিও দেয় তারা। পরে তাঁরা ভবনের প্রকল্প কার্যালয়ে ভাঙচুর চালায়। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ যাওয়ার আগে তারা পালিয়ে যায়।হাবিবুর রহমান বলেন, ডেভেলপার শরিফুল হোসেন চৌধুরীর সঙ্গে ভবনটির জায়গা নিয়ে মামলা চলছিল। সম্প্রতি তিনি ওই মামলায় জয়লাভ করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে শরিফুল হোসেন জমি ও ভবন দখলে নেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন বলে জানান।