বাংলায় 'লিথুয়ানিয়ার ইতিহাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিথুয়ানিয়ার ইতিহাস নিয়ে লেখা দ্য হিস্ট্রি অব লিথুয়ানিয়া নামের একটি বই বাংলায় প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বইটি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং সফররত লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রী সারুনাস বিরুতিস। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সঙ্গে লিথুয়ানিয়ার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের একটি সহযোগিতা প্রটোকল স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী এবং লিথুয়ানিয়ার পক্ষে সে দেশের ইনস্টিটিউটের পরিচালক এলেনা জোলানতো জাবেরস্কাইতে প্রটোকলে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত লাইমোনাস তালাত কেল্পসা। বিজ্ঞপ্তি।