বাংলার অবক্ষয় রোধে আনিসুজ্জামানের নেতৃত্বে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, বিদেশি ভাষার সুরে বাংলা উচ্চারণ এবং বাংলার অবক্ষয় রোধের উপায় নির্ধারণে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে এর আহ্বায়ক করা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয় এই কমিটি গঠন করে একটি আদেশ জারি করেছে। গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই কমিটি করার নির্দেশনা দেন।কমিটির সদস্যরা হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, কবি সৈয়দ শামসুল হক, বাংলা একাডেমীর মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, কবি রফিক আজাদ, কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্র্রণালয়ের একজন করে প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট ও আইন)। কমিটি প্রয়োজনে আরও সদস্য কো-অপ্ট করতে পারবে।