বাংলার দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই শিক্ষককে পরীক্ষা কমিটি ও পরীক্ষায় নম্বরপত্র-সংক্রান্ত (টেবুলেশন) সব দায়িত্ব থেকে দুই বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বাংলা বিভাগের এ দুই শিক্ষক হলেন অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দিন ও অধ্যাপক আহমেদ কবির। তাঁদের বিরুদ্ধে স্নাতকোত্তর পরীক্ষায় নম্বর বাড়িয়ে এক ছাত্রীকে প্রথম শ্রেণীতে প্রথম এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় এক ছাত্রকে প্রথম বিভাগ পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ঘটনার তদন্ত করেছে।