বাংলার মাইকেল জ্যাকসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্ত খুলনার বিল্লাল। তাঁর চুল ও পোশাকও মাইকেল জ্যাকসনের মতোই। বিখ্যাত সব পপ গানের সঙ্গে খুলনা শহরের রেলিগেট মোড়ে মাইকেল জ্যাকসনকে অনুকরণ করে নাচ দেখান তিনি। শুধু নাচ দেখানোই তাঁর কাজ নয়, এই নাচের ফাঁকে তিনি বিক্রি করেন ঘটি গরম চানাচুর। দুপুরের পর থেকে রেলিগেট মোড়ে পপ গানের সঙ্গে তাঁর নাচ দেখতে ভিড় জমায় মানুষ। এই দর্শকেরাই তাঁর ‘বিল্লাল ভাইয়ের ঘটি গরম চানাচুর’ এর ক্রেতা। এভাবে ঘটি গরম চানাচুর বিক্রি করে দিনে প্রায় ৫০০ টাকা আয় হয় বাংলার এই মাইকেল জ্যাকসনের।