বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বলেছেন, মা-বোনের ইজ্জত হরণ ও হত্যা-লুটতরাজকারী একাত্তরের যুদ্ধাপরাধীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এখন রগ কেটে মানুষ খুন করছে। এদের ছাড় দেওয়া হবে না। এদের বিচার বাংলার মাটিতে হতেই হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে সতীশ চন্দ্র এসব কথা বলেন। শহীদ মিনার চত্বর মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, সাংসদ এম মারুফ সাকলান প্রমুখ।প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে বাধার সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। তারা দুর্নীতিবাজ তারেক জিয়া ও কোকোর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশের সাধারণ জনগণকে ধোকা দিচ্ছে। এ দেশে দুর্নীতিবাজদের স্থান দেওয়া হবে না।