প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার স্থান নেই। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল শুক্রবার যশোরে অভয়নগরের মালোপাড়া পরিদর্শনকালে হামলার শিকার সংখ্যালঘু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মেনন এসব কথা বলেন। তিনি বলেন, মালোপাড়ায় সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা বর্বরোচিত। মেনন বলেন, দুষ্কৃতকারীদের প্রশ্রয়দাতাদের মুখোশও উন্মোচিত হয়েছে। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা সাংসদ ফজলে হোসেন বাদশা, ইয়াসিন আলী, মোস্তফা লুৎফুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।