প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন অপারেটরদের হিসাব নিরীক্ষার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়োগ অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। বিটিআরসির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, স্থগিতাদেশের ফলে চলমান নিরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কোনো বাধা থাকল না।