বাংলালিংকের উদ্যোগে 'পরিচ্ছন্নতা সর্বত্র' কার্যক্রম শুরু
বেসরকারি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি পরিবেশ সচেতনতাবিষয়ক কর্মসূচি ‘কিপিং ইট ক্লিন—পরিচ্ছন্নতা সর্বত্র’ শুরু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে গত ৮ মার্চ সাভারের মিন্নাত আলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতাবিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়। খবর বিজ্ঞপ্তির।
ওই অনুষ্ঠানে বাংলালিংকের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের পদস্থ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে এনিমেটেড কার্টুন ছবির মাধ্যমে শিশুদের জন্য পরিবেশবিষয়ক নানা পাঠ সহজ ও আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। পরে স্কুল কর্তৃপক্ষের কাছে ছোট ছোট ডাস্টবিন হস্তান্তর করা হয়, যাতে শিশুরা তাদের স্কুল আঙিনা পরিচ্ছন্ন রাখতে পারে।
সচেতনতাবিষয়ক কর্মসূচির পর আয়োজন করা হয় ‘রোল প্লেয়িং বা ভূমিকা পালন’। এর মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা কীভাবে স্কুল আঙিনা পরিচ্ছন্ন করে রাখতে পারবে, সে বিষয়টি দেখানো হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বিলবোর্ড ব্যানারে ব্যবহূত পিভিসি ভিনাইল এর তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
সচেতনতাবিষয়ক একই ধরনের উদ্যোগ চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী এবং বগুড়াতেও এ বছরের বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির সঙ্গে যুগপত্ভাবে ‘রিসাইকেল্ড স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি’ও চলবে।
কর্মসূচি প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন ‘এ ধরনের উদ্যোগ ভবিষ্যত্ প্রজন্মকে পরিবেশ বিষয়ে আরও দায়িত্বশীল করে তুলবে।’ তিনি বলেন, ‘বাংলালিংক এ ধরণের নতুন উদ্যোগ সব সময় নেয়। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে নতুন কিছু করার মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই।’