বাংলালিংকের ও আইএফআইসি ব্যাংকের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএফআইসি ব্যাংক ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বাংলালিংকের করপোরেট প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার এবং বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ শাতারার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।