বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব-শিশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে সাকিব শিশিরের সঙ্গে বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস। ছবি: বাংলালিংকের সৌজন্যে
অনুষ্ঠানে সাকিব শিশিরের সঙ্গে বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস। ছবি: বাংলালিংকের সৌজন্যে

বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির। দুই বছরের জন্য তাঁরা বাংলালিংকের প্রতিনিধিত্ব করবেন।
আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এ দুজনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয় বাংলালিংক। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের রক্তে মিশে রয়েছে। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে সঙ্গে পেয়ে বাংলালিংক নিজেদের ভাগ্যবান মনে করছে। তিনি বলেন, ক্রিকেট সবাইকে একসঙ্গে নিয়ে আসে এবং সারা দেশকে একতাবদ্ধ করে।
সাকিব তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলালিংক দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের মানুষের ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এর অংশীদার হতে পেরে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। বাংলালিংককে বাংলাদেশের মানুষের মনের কাছাকাছি নিয়ে যেতে আমি কাজ করে যাব।’