বাংলালিংকের সাংস্কৃতিক উৎসব শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’-এর ঘোষণা দেন বাংলালিংকের হেড অব পিআরঅ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর শাফায়েত আলম l বিজ্ঞপ্তি
রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’-এর ঘোষণা দেন বাংলালিংকের হেড অব পিআরঅ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর শাফায়েত আলম l বিজ্ঞপ্তি

বাংলালিংকের সাংস্কৃতিক উৎসব আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর রমনা পার্কজুড়ে অনুষ্ঠিত হবে ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’ শীর্ষক এই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উৎসবের ঘোষণা দেন বাংলালিংকের হেড অব পিআরঅ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর শাফায়েত আলম।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরুর সময় থেকেই বাংলালিংক এ দেশের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়ন এবং এ-সংক্রান্ত কার্যক্রম উৎসাহিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই প্রথমবারের মতো হুয়াওয়ে টেকনোলজিস বাংলালিংকের পার্টনার হিসেবে এ আয়োজনে অংশ নিচ্ছে। উৎসবে বাংলাদেশ ও সারা বিশ্বে মোবাইল টেকনোলজি উন্নয়নে নিজেদের অবদান সবার সামনে তুলে ধরবে হুয়াওয়ে।
উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও নাটক থেকে শুরু করে কাজী নজরুলের গান ও কবিতা, লালন শাহর বাউলসংগীত, গম্ভীরা ও ভাওয়াইয়া গান, শাহ আবদুল করিম ও হাসন রাজার গানের জয়ধ্বনিতে সবাইকে উজ্জীবিত করে তোলা। সেই সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা, বইমেলা, পুতুলনাচ ও নাগরদোলার আয়োজন। বিজ্ঞপ্তি।