বাংলালিংকের সৈকত পরিচ্ছন্ন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় টানা অষ্টমবারের মতো আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস সম্প্রতি পালিত হয়েছে। সৈকত পরিচ্ছন্নতা বিষয়ে পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষে৵ এ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রায় ২০০০ সাধারণ মানুষ দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেয়। সৈকত পরিচ্ছন্নতার এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ডিসি মো. রুহুল আমিন, বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, ক্রিকেট অলরাউন্ডার শরফুদ্দিন আহমেদ চৌধুরী, বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শেহজাদ এস হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।