বাংলালিংকের স্কুলব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেসরকারি মুঠোফোন কোম্পানি বাংলালিংকের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, জ্যেষ্ঠ বিপণন পরিচালক সিয়াব আহাম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাসেদ মোল্লা ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। ওই বিদ্যালয়ের ৬৯০ জন শিক্ষার্থীর মধ্যে ব্যাগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্কুলের আরও প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে এই স্কুলব্যাগ বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।